রংপুর

পঞ্চগড়ে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার

পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাইমুজ্জামান ভূঁইয়া ওরফে মুক্তাকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার নিজ বাড়ি কাজীপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার মৃত আব্দুল খালেক ভূঁইয়ার ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পঞ্চগড়-এর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার আটোয়ারী, তেঁতুলিয়া ও সদর থানা এলাকায় একযোগে সমন্বিত অভিযান চালিয়ে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়া এলাকায় অবস্থিত তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি পঞ্চগড় জেলার আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানানো হয়।

 


সম্পর্কিত খবর