রংপুর

পঞ্চগড়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ শীর্ষক গোলটেবিল বৈঠক

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’— এই স্লোগান সামনে রেখে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক।

 

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর পঞ্চগড় জেলা কমিটির আয়োজনে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রধান ভিত্তি। ভোটাধিকার সুরক্ষা, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং প্রার্থীদের জবাবদিহির বিষয়টি নিশ্চিত করতে নাগরিক সমাজকে আরও সংগঠিত ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তাঁরা আরও বলেন, তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকে প্রতিযোগিতামূলক, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে সকল পক্ষের সদিচ্ছা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা অত্যন্ত জরুরি।

 

গোলটেবিল বৈঠক শেষে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় নানামুখী প্রস্তাবনা উপস্থাপন করেন।

 

এ সময় সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক তবিরুল ইসলাম মানিক-এর সভাপতিত্বে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টুর সঞ্চালনায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর রংপুর বিভাগীয় সমন্বয়ক রাজেস দে, জাহাঙ্গীর আলম জীবনসহ অবসরপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর