দেশের খবর

পিক‌নি‌ক বাস থেকে ১ লাখ ২৫ হাজার পিছ ইয়াবা উদ্ধারসহ ৪ ব্যবসায়ি গ্রেপ্তার

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপু‌রে গাজীপুর মহানগর গো‌য়েন্দা কার্যাল‌য়ে প্রেস ব্রিফিং উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর) মোঃ কামাল হোসেন জানান,
 
গাজীপু‌রের পুবাইলে কক্সবাজার থে‌কে আসা পিক‌নি‌কের বা‌সে তল্লাশি চা‌লি‌য়ে এক লক্ষ পঁচিশ হাজার পিস ইয়াবা উদ্ধার ক‌রে‌ছে গাজীপুর মহানগর গো‌য়েন্দা পু‌লিশ। এ সময় চার মাদক ব্যবসায়ী কে আটক ক‌রা হয়েছে। ইয়াবা বহনকারী ওই বাসটি ও জব্দ ক‌রা হ‌য়।
 
সোমবার বি‌কে‌লে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে গাজীপুর  মহানগরের কামারগাও এলাকায় থে‌কে ইয়াবা উদ্ধার ও মাদক কারবারী‌দের আটক করা হয়।
 
পু‌লিশ জানায়, বস্থানীয় লোক‌দের বিনা খর‌চে কক্সবাজার বেড়া‌তে নি‌য়ে সেখান থে‌কে ওই বা‌সে ইয়াবা চালান গাজীপু‌রে নি‌য়ে আস‌তো মাদক কারবারিরা। বিষয়‌টি গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জান‌তে পায় জিএম‌পি গো‌য়েন্দা পুলিশ।
 
কক্সবাজার থে‌কে টঙ্গীগামী মাদক বহনকারী ওই ‌পিক‌নি‌কের বাস‌টি সোমবার গাজীপুর মহানগ‌রের পুবাইল কুমারগাও এলাকায় পৌছ‌লে তল্লাশি চালায় গো‌য়েন্দা পু‌লিশ। এ সময় তল্লাশি চা‌লি‌য়ে বা‌সের ভিত‌রে বি‌ভিন্ন স্থান থে‌কে স্কসটেপ ধারা মোড়ানো ১৩ টি প্যাকেটে সর্বমোট ৬২৫টি নীল রঙের জিপার রক্ষিত ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার ক‌রা হয়।
 
বাসে থাকা চার মাদক কারবারি আটক ক‌রা হয়। বাসটির হেল্পার ও ড্রাইভার এর সহায়তায় নিয়মিত এই রোডে ইয়াবা পরিবহন করে আসছিলো।
 
আটককৃত আসামি হ‌চ্ছে, গাজীপুরের কাপাসিয়া থানার আবুল কাশেমের ছেলে মোঃ শামীম হোসেন (৩৬), গাজীপুরের টঙ্গী থানার ইমান আলীর ছেলে মোঃ এমারত (৩২), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার আইয়ুব আলীর ছেলে মোঃ ইব্রাহিম খলিল (৫৭), ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রমজান আলী (৫৭)।
 
জিএম‌পির উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর) মোঃ কামাল হোসেন জানান, মাদক বহনকারী বাস‌টি জব্দ করা হ‌য়ে‌ছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমা‌নিক মুল‌্য ৩ কো‌টি ৭৫ লাখ টাকা। আটকদের বিরু‌দ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আইনগত ব‌্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।


সম্পর্কিত খবর