বান্দরবানের লামায় ৭৫টি রিসোর্ট ফের বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দীন জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢালুতে অবস্থিত রিসোর্টে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণহানির সম্ভাবনা রোধে মিরিঞ্জা ভ্যালিসহ লামার বিভিন্ন পর্যটন স্পটের ৭০ থেকে ৭৫ টি রিসোর্ট আজ ১০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় রিসোর্ট খুলে দেওয়া হবে।