“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলবাড়ীয়ায় পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবসটি পালন উপলক্ষে ফুলবাড়ীয়া পৌরসভা কর্তৃক আয়োজনে পৌরসভা চত্ত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুনর রশিদ,পৌর প্যানেল মেয়র চান মাহমুদ, কাউন্সিলর ছফর আলী বুলু, কাজী ইমান আলী, শামীম আহমেদ, ছাইফুল ইসলাম, পৌর হিসাব রক্ষণ মোঃ আরিফুল ইসলাম প্রমুখ। র্যালিতে পৌরসভার সকল কাউন্সিলরসহ কর্মকর্তা ও কর্মচারীগন অংশ গ্রহন করেন।