চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান, জরিমানা আদায়

বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। আদায় করা হয়েছে জরিমানা। বৃহস্পতিবার (১৯) জুন বিকালে উপজেলার গুনাগরী চৌমুহনী বাজারের সর্বসাধারণ চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরী করে যানজট সৃষ্টি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম বিআরটিএ।
 
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সেনাবাহিনীর দায়িত্বরত মেজর শা আদাত, চট্টগ্রাম বিআরটিএ সহকারী মোটরযান পরিদর্শক আব্দুল মতিন, মোটরযান পরিদর্শক মহিউদ্দিন, মেহেদি ইকবাল, ট্রাফিক সার্জেন রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তাছাড়া সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য এবং পুলিশ সদস্যরা অভিযানে সহযোগীতা করেন।
এ সময় অভিযান টিম বিভিন্ন দোকান পরিদর্শন করে সড়কে অবৈধ ভাবে স্থাপন নির্মাণ করে সর্বসাধারণের চলাচলের ব্যাঘাত ঘটানোর কারণে ৩টি মামলায় সংশ্লিষ্ট ধারায় ব্যবসা প্রতিষ্ঠানকে  ৩০ হাজার টাকা এবং লাইসেন্সবিহীন ৪টি যানবাহনকে জরিমানা করা হয়েছে। সামনেও জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
 


সম্পর্কিত খবর