বাঁশখালীতে দূর্যোগ দূর্ঘটনায় নিহত ১৭টি পরিবারের মাঝে ১ লাখ ৯৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বাঁশখালী উপজেলা পরিষদ কমপ্লেক্সে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে এসব অনুদানের চেক বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বাঁশখালীতে বজ্রপাত, পানিতে ডুবে এবং সাগরে ট্রলার ডুবিতে নিহত ১৭ জনের পরিবারের মাঝে এসব অনুদান বিতরণ করা হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম নিহতদের পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক তুলে দেন। এসময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।