বাঁশখালীতে হঠাৎ মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত এক সাপ্তাহে অর্ধ ডজন মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ ও জিডি করা হলেও গাড়ি উদ্ধার কিংবা জড়িত কাউকেই গ্রেপ্তার করা যায়নি। সর্বশেষ গত সোমবার সন্ধ্যায় বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া খন্দকারপাড়া এলাকাস্থ শাহ মজিদিয়া রশিদিয়া (রহ.) হিফজ মাদরাসার নিচ থেকে মোহাম্মদ ইবরাহীমের মালিকানাধীন চট্টমেট্ট্রো হ ১৬-৩৩০২ নাম্বারের
একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এব্যাপারে বাঁশখালী থানায় জিডি করা হয়েছে। কেউ গাড়ির সন্ধান পেলে 01863468169 অথবা 01712063963 নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানোর পাশাপাশি গাড়িটির সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে জানানো হয়েছে।এর আগে গত সাপ্তাহে পৌরসভার সিন্নিপুকুরপাড় এলাকা থেকে মোহাম্মদ ফরিদের একটি সিএনজি অটোরিকশা চুরি হলেও কোন হদিস পাওয়া যায়নি। তাছাড়া উপজেলা পরিষদের মাঠ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর নামে এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়। এনিয়ে গত এক সাপ্তাহে অন্তত অর্ধ ডজন মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।