চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীর পুকুরিয়ায় শ্রমিকদলের নতুন কমিটি গঠিত

বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বিশিষ্ট শ্রমিক নেতা ফজল আহমদকে আহবায়ক এবং মোহাম্মদ আবদুল্লাহকে সদস্য সচিব করা হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের বাঁশখালী উপজেলা সভাপতি মোহাম্মদ আনছারুল্লাহ ও সাধারন সম্পাদক আবদুল মান্নান সোমবার পুকুরিয়া ইউনিয়ন শ্রমিকদলের ৪১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি অনুমোদন করেন।

বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অংঙ্গ সংঘঠন জাতীয়বাদী শ্রমিক দল ইতিমধ্যে তারা তাদের অবস্থান জানান দিয়েছে। মাঠ পর্যায়ে তাদের অসংখ্য নেতা কর্মী একটিভ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংহত শক্তিশালী ইউনিটে রুপান্তরিত করতে এবং দেশ মাতৃকার টানে দেশের সেবায় নিয়োজিত থাকতে জাতীয়তাবাদী শ্রমিকদল দৃঢ় সংকল্পবদ্ধ।
আগামীতে পুকুরিয়া ইউনিয়ন শ্রমিকদলকে একটি সুসংঘটিত ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত করার অংঙ্গীকার ব্যক্ত করেছেন পুকুরিয়া ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক ফজল আহমদ ও সদস্য সচিব মোহাম্মদ আবদুল্লাহ।
ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্টায় তারা নিরলস ভাবে কাজ করবে এমন প্রত্যাশা শ্রমিকদলের।



সম্পর্কিত খবর