দেশের খবর

বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে জনদুর্ভােগ চরমে

আশুলিয়ার বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে জনদুর্ভােগের যেন শেষ নেই। মহাসড়কটিতে সবসময় ময়লা আর্বজনা ও সুয়ারেজ লাইনের  পানি জমে থাকার পাশাপাশি যানজটে নাকাল হয়ে পড়ছেন এই মহাসড়ক ব্যবহারকারীরা। যার ফলে মহাসড়কটি অনেকে এড়িয়ে চলে বিকল্প পথ ব্যবহার করছে। মহাসড়কটিতে বর্তমানে এলিভেটেট এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজ চলায় জনদুর্ভােগ আরও চরমে পৌছেছে। মানুষের দুর্ভােগ লাগবে সংশ্রিষ্টদের কােন উদ্যােগ নেই বললেই চলে।

স্থানীয়রা জানায়,মহাসড়কটি-র বাইপাইল থেকে আশুলিয়ার ধউর পর্যন্ত কয়েক কিলামিটার এলাকা জুড়ে প্রতিদিন সকাল বিকেল ও রাতে সবসময় যানজট লেগেই থাকে। ১০/২০ মিনিটের পথ পাড়ি দিতে হয় এক বা দুই ঘন্টায়। যানজটের সাথে মহাসড়কটির জামগড়াসহ বিভিন্ন পয়েন্টে এখন হাটু পানি জমে আছে । ময়লা আর্বজনা সুয়ারেজ লাইনের  এই পানি মহাসড়কে চলাচলের সময় মানুষের গায়ে ছিটকে পড়ছে। মহাসড়ক থেকে পানি সরানাের কােন উদ্যােগ নেই সড়ক ও জনপথ বিভাগের। এছাড়াও মহাসড়কটিতে অটােরিকসাসহ ফিটনেস বিহীন গাড়ি বেশী চলাচলের কারণে প্রতিদিন অহরহ  দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়রা মহাসড়কটি থেকে পানি সরানাে ও যানজট নির্মুলে প্রশাসনক ব্যবস্থা গ্রহনের আহবান জানিয়েছেন।

এ ব্যাপারে সড়ক ও জনপদের নয়ারহাট জোনে যোগাযোগ করা হলে তারা জানান বর্তমানে এলিভেটেট এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজ চলায় স্থায়ী কোন সমাধান সম্ভব নয়, তবে সংস্কার কাজ করা করা হবে। তারা আরো জানান, প্রায় সময় এ রাস্তার সংস্কার কাজ করা হয় কিন্তু স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আর এলিভেটেট এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের কারণে রাস্তায় খোড়াখুড়ি ও হেভি যানবাহন চলাচলের কারণে রাস্তার অবস্থা বেশ নাজুক হয়ে পড়ছে। 

 



সম্পর্কিত খবর