বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএএফ শাহীন কলেজ ঢাকার বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
অনুষ্ঠানে কলেজের প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ঈশা খাঁ, নজরুল, তিতুমীর ও শের-ই-বাংলা হাউসে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। বিমান বাহিনী প্রধান তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার প্রশংসা করেন এবং কৃতিত্ব অর্জনকারী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেন। পুরস্কার বিতরণ শেষে শাহীনদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বিমান বাহিনী ঘাঁটি বাশার ও বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়কবৃন্দ এবং বিমান সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও কলেজের অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।