দেশের খবর

ভারত থেকে অবৈধ ভাবে আশার সময় যৌন উত্তেজক ট্যাবলেট আটক

 
বেনাপোল সীমান্ত থেকে বিজিবি ক্যাম্পের সদস্যরা প্রায় ১০ হাজার পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি।
 
শুক্রবার (২৫ জুলাই) রাত ৩ টার দিকে এসব ট্যাবলেট এর চালানটি আটক করা হয়। বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ অবৈধ মাল এনে বেনাপোলের বড় আঁচড়া বটতলা মোড়ে মজুদ করছিল-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা টোপলা ফেলে পালিয়ে যাই।  
 
এ সময় সদস্যরা টোকলা খুলে ভারতীয় Super Vidalista নামক যৌন উত্তেজক ট্যাবলেটের ৯ হাজার ৮০০ পিস মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত  মালামাল আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।
 
বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।#


সম্পর্কিত খবর