দেশের খবর

ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় সবাই

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি সুস্থ নির্বাচনের অপেক্ষায় তাকিয়ে আছে বিশ্ববাসী। এবারের নির্বাচন কতটা সুস্থ হবে তা নিয়ে সাধারণ জনগণের মাঝে বিভিন্ন আকারে খোব রয়েছে এবং আলাপ আলোচনা চলছে বিভিন্ন দোকানপাট সহ রাস্তাঘাটে। সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ইচ্ছে সবারই আছে, কিন্তুু কেন্দ্রে ঢুকার আগেই যদি ভোটারের ভোট হয়ে গেছে বলে, তাহলে মানুষ কষ্ট নিয়ে বাসায় ফিরবে। হাসিমুখে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের ভোটারকে ভোট দিতে পারলেই সাধারণ মানুষ আনন্দ উপভোগ করতে পারবে। নির্বাচন মানেই নতুন মুখ নতুন আসন নতুন করে দায়িত্ব বুঝে নেওয়া এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের কার্যক্রম ছড়িয়ে দেওয়া সাধারণ জনগণের মাঝে। গাজীপুর জেলার ৫টি আসনেই চলছে ব্যাপক পরিমাণে প্রচার প্রচারণা, থেমে নেই কোনো প্রার্থী, ইচ্ছে মতোই দৌড়াচ্ছে ভোটারদের ধারে ধারে, দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে, এলাকার মাঠ প্রান্তরে, রাস্তাঘাটের অলিগলি সব জায়গায় যাচ্ছে প্রার্থীরা। সবাইর কাছে দোয়া ভালোবাসা এবং ভোট চাচ্ছেন প্রার্থীরা। সকাল, বিকাল এবং রাতে বিভিন্ন জায়গায় ভোটারদেরকে নিয়ে করছে জনসভা ও গণসংযোগ। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকার প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীকে ট্রাক মার্কার প্রতীক দেওয়ার মধ্য দিয়ে মোটামুটি আনন্দিত সবাই। পুরো গাজীপুরের ৫টি আসন জুড়েই নৌকা এবং টাক মার্কার ব্যানার ফেস্টুন ছড়িয়ে ছিটিয়ে লাগানো হয়েছে সব জায়গায়। প্রার্থীদের ওয়ার্ডকর্মীরাও ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট চাচ্ছেন। সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, দল যাকেই যোগ্য মনে করবে তাকেই আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রতীক দিবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তুু ছিন্নমূল মানুষের মাঝে থেকে যে সবসময় ভালো কাজ করেছে, তাকেই সাধারণ জনগণ ভোটের মধ্য দিয়ে নির্বাচিত করবে বলে জানান। সাধারণ জনগণ আরো কিছু কষ্ট উন্মোচন করে বলেন, নির্বাচনের আগে আগে সবাই বলে, কোনো সমস্যা নেই কাজ সব হয়ে যাবে। পরে নির্বাচিত হলেই তাকে আর কাছে খুঁজে পাওয়া যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা ভাবনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন গাজীপুর জেলাকে গ্রীন সিটি হিসেবে রূপান্তরিত করবে, সেই লক্ষ্যমাত্রাকে মাথায় রেখে যে পরিপূর্ণভাবে কাজ করতে পারবে এবং সাধারণ জনগণের মাঝে থাকতে পারবে তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আহ্বান জানায় সাধারণ জনগণ।
 
 


সম্পর্কিত খবর