খুলনা

মহেশপুরে ৩ শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চেঁচোগাড়ি গ্রামে চকোলেট ও খেলনার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির তিন শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মান্নান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (৮ মে) দুপুরে প্রতিবেশী ওই তিন শিশু খেলনা ও লিচু খাওয়ার জন্য অভিযুক্ত মান্নানের বাড়িতে গেলে সে তাদের ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে যায় এবং শ্লীলতাহানির মাধ্যমে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি কাউকে না বলার জন্য মান্নান শিশুদের প্রাণনাশের ভয়ভীতি দেখালেও রাতে শিশুরা চরম আতঙ্কিত হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। পরে পরিবারের সদস্যরা শিশুদের কাছে সমস্যা জানতে চান। তখন শিশুরা সব ঘটনা খুলে বলে। এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলার শ্যামকুড় কুদ্দুস পার্ক এলাকা থেকে অভিযুক্ত মান্নানকে ধরে গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরবর্তীতে দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল হান্নান ঘটনাস্থল থেকে আসামিকে উদ্ধার করে মহেশপুর থানায় হস্তান্তর করেন।

 

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানিয়েছেন, শিশুদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং শিশুদের ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে; এই অমানবিক ঘটনায় জড়িত আসামির বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



সম্পর্কিত খবর