চট্টগ্রাম প্রতিদিন

মাটিরাঙায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

 
 
সেনাবাহিনীর বিশেষ অ‌ভিযা‌নে দেশী তৈরী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। 
 
সোমবার (২০ অক্টোবর) গভীর র‌াতে জো‌নের আওতা‌ধিন দলধলিপাড়া এলাকা হ‌তে এসব উদ্ধার করে মাটিরাঙা সেনা জোনের সদস্যরা।
 
দুপু‌রের দি‌কে এক প্রেস‌বি‌জ্ঞ‌প্তির মাধ‌্যমে গনমাধ‌্যম‌কে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্ণেল ইব্রা‌হিম আধাম। 
 
সেনা সূত্রে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের সদস্যরা গভীর রাতে মাটিরাঙা উপজেলার 
দলধলিপাড়া এলাকায় বি‌শেষ অভিযান পরিচালনা ক‌রে। সেনাবাহিনীর উপস্থিতি জানতে পেরে অস্ত্রধারী সস্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ২টি বাড়ি ও বাড়ি সংলগ্ন এলাকা তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ১‌টি দেশীয় তৈরি এক নালা বন্দুক,৪ রাউন্ড কার্তুজ ১টি ওয়াকিটকি ও ৫ টি পাহাড়ি দা জব্দ করার হয়। 
 
উদ্ধারকৃত এসব অস্ত্র,গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি মাটিরাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
 
জোন অ‌ধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্ণেল ইব্রা‌হিম আধাম
ব‌লেন,পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও শান্তি সম্প্রীতি রক্ষায় যে কোন সন্ত্রা‌সী কার্যকলাপ বন্ধে বাংলা‌দেশ সেনাবা‌হিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামীতেও এ ধর‌ণের অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে। 
 


সম্পর্কিত খবর