দেশের খবর

মাদারীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাদারীপুরে ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রতিষ্ঠাবার্ষিকীকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা  আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে মাদারীপুর সরকারি কলেজ গেট এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এরপর দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগসহ বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার নেতা ও কর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি কলেজ গেট এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়েছে। 

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিবুর রহমান খান, মাদারীপুর চেম্বার অফ কমার্সে এর সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান ,সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাহামুদ আবির, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথির খান সামস, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী রুবেল, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিয়াস শিকদার।

বক্তারা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাবে দেশ ও জাতির কল্যাণে। দেশের দুর্দিনে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় গণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।



সম্পর্কিত খবর