প্রতিবারের মতো মাদারীপুরে বই উৎসবের এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে স্কুলের ছাত্র/ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মাঝে এই নতুন বই বিতরণ করা হয়। সোমবার (১ জানুয়ারি) সকালে ওই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে এই বই উৎসবের অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: নজরুল ইসলাম, মাদারীপুর জেলা শিক্ষা অফিসার মো: হাবিব উল্লাহ খান। অনুষ্ঠানে ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদুল ইসলামের সভাপতিত্বে এসময়ে অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, বাংলাদেশের পুরো দেশের ভিতরে ৩০ কোটির মতো বই এই ছাত্র/ছাত্রীদের মাঝে হস্তান্নতর করা হচ্ছে। বিশ্ব এতে বেশী বই একইদিনে একই সময়ে ছাত্র/ছাত্রীদের মাঝে হস্তান্নতর আর কোনো রেকড নেই।