চট্টগ্রাম প্রতিদিন

রবিবার বাঁশখালী আসছেন পীর সাহেব চরমোনাই

আগামী রবিবার (১৩ জুলাই) বাঁশখালীতে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এদিন বিকেলে তিনি চাম্বলে আয়ান পার্ক কমিউনিটি সেন্টারে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একইদিন রাতে বাঁশখালী জলদী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মুজাহিদ কমিটির উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল জানান, পীর সাহেব চরমোনাই হুজুরের আগমন উপলক্ষে বাঁশখালীতে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠন গুলোর উদ্যোগে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়েছে। চাম্বলে ওলামা সম্মেলনে বাঁশখালী শীর্ষ পর্যায়ের সব আলেম ওলামা ও সুধীজনকে দাওয়াত দেয়া হয়েছে। মাহফিলের প্রস্তুতিও সমানভাবে চলছে। বৃষ্টি হলে মাহফিল মাঠে করা না গেলে বিকল্প কমিউনিটি সেন্টার বুকিং দেয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া মহল্লায় পীর সাহেব চরমোনাইর আগমনে সাড়া পড়েছে। তিনি জানান, মাহফিল ও ওলামা সম্মেলনে ব্যাপক লোক সমাগমের বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি পীর সাহেব চরমোনাই হুজুরের সফর সফল করতে আলেম ওলামাসহ সর্ব শ্রেণীর জনগনের প্রতি আহবান জানান।



সম্পর্কিত খবর