দেশের খবর

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোলাম সারওয়ার কামাল

বরগুনার সরকারি বামনা কলেজের প্রতিষ্ঠাতা, বরগুনা হাশেম সূর্য ল কলেজের প্রতিষ্ঠাতা, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ার কামাল গত রবিবার দিবাগত রাতে ঢাকা গ্রীন লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি....... রাজিউন। সোমবার সকাল ১০ ঘটিকায় তার প্রতিষ্ঠিত সরকারি বামনা ডিগ্রী কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল ৫ টায় হোগলপাতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তারপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে বরগুনা ২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু,  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর মুর্তজা আহসান,  বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির, রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদিন খান, বামনা ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম গভীর শোক প্রকাশ করেন।



সম্পর্কিত খবর