খেলাধুলা

রিয়ালের সঙ্গে আর্দা গুলেরের নতুন চুক্তি

রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন আর্দা গুলের। তুরস্কের তরুণ মিডফিল্ডার এখন আর শুধু ভবিষ্যতের প্রতিভা নন, দলের গুরুত্বপূর্ণ সদস্য।

 

 

পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন একাদশেও। তার ওপর আস্থা রেখেই এবার দীর্ঘমেয়াদি চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। 

নতুন চুক্তিতে ২০৩২ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন গুলের। আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত।

 

 

নতুন করে তিন বছর যোগ হয়েছে। 

২০২৩ সালে তুরস্কের ক্লাব ফেনেরবাচে থেকে ২ কোটি ইউরো ও বোনাসের বিনিময়ে রিয়ালে যোগ দেন গুলের। লস ব্ল্যাকোসে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত রিয়ালের হয়ে ১২৬টি ম্যাচ খেলেছেন ২১ বছর বয়সী মিডফিল্ডার। নামের পাশে আছে পাঁচটি মেজর শিরোপা।

 

 

যার মধ্যে আছে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও ক্লাব বিশ্বকাপ।

 



সম্পর্কিত খবর