ঝিনাইদহের শৈলকুপায় ড্রামট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাহীন নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার ভাটই বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইকচালক শাহীন দুধসর গ্রামের তোবারেক হোসেনের ছেলে।
স্থানীয় সংবাদকর্মী সম্রাট হোসেন বলেন, গাড়াগঞ্জ এলাকা থেকে ছেড়ে আসা ড্রামট্রাক, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইজিবাইকচালক নিহত হন।
ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
ড্রামট্রাকটি হেফাজতে নেয়া গেলেও চালক পালিয়ে যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।