দেশের খবর

সদরপুরে চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বার্ষিক ওরছ অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহাসিক চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর   তাপসকুল শিরোমনি সুলতানুল আউলিয়া জানামার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সূফী “সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী নক্শবন্দী-মোজাদ্দেদী (রহঃ) পীর কেবলাজানের বেছালত দিবস উপলক্ষে বার্ষিক ওরছ অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভির্য্যের মধ্যদিয়ে গত মঙ্গলবার বাদ-মাগরিব রওজা জিয়ারত ও ফাতেহা শরীফ পাঠের মধ্যদিয়ে পবিত্র বার্ষিক ওরছ শরীফের আনুষ্ঠানিকতা শুরু করে। আজ বুধবার বাদ ফজর রওজা মোবারক জিয়ারত করে মুসলিম উম্মার ঐক্য, সুখ-শান্তি ও উত্তর উত্তর সাফল্য কামনা করে  আখেরী  মোনাজাত পরিচালনা করেন বর্তমান গদীনশীন পীর হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ কামরুজ্জামান নক্শবন্দী- মোজাদ্দেদী আল ওরসী। আখেরী মোনাজাতে শীত উপেক্ষা করে দেশ-বিদেশের লাখ-লাখ আশেকান, জাকেরান ও ভক্তবৃন্দের সমাবেশ ঘটে। মোনাজাতে দরবার শরীফের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে আমিন আমিন জিকিরে মূখরিত ছিল।



সম্পর্কিত খবর