দেশের খবর

সরকারি নীতিমালা অনুযায়ী গ্রাহক সেবাই আমাদের মূল লক্ষ্য- নয়ন মিয়া

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নয়ন মিয়া এর সার্বিক সহযোগিতায় পাল্টে গেছে, গাজীপুরের পরিবেশ দূষণের দৃশ্য।

 

নয়ন মিয়ার সাথে কথা বলে জানা যায়, মন্ত্রণালয়ের মূল কাজের মধ্যে রয়েছে পরিবেশ সংরক্ষণ, বন ও পরিবেশের উপাদানসমূহের সমীক্ষা, পরিবেশের অবক্ষয় প্রতিরোধ ও দূষণ নিয়ন্ত্রণ, বৃক্ষায়ন বনায়ন এবং অবক্ষিপ্ত অঞ্চলগুলো পূণরুদ্ধার এবং সর্বোপরি পরিবেশের রক্ষণ নিশ্চিত করা।

 

এই লক্ষ্যমাত্রায় আমাদের আগের চেয়ে উন্নত হয়েছে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের ম্যানেজমেন্ট ব্যবস্থা। অভিযোগ পেলেই সাথে সাথে নেওয়া হচ্ছে যেকোনো ব্যবস্থা।

 

আমাদের যেকোনো মূল্যে পরিবেশ রক্ষা করতেই হবে, তা না হলে আমাদের সব সাফল্য বিলীন হয়ে যাবে।

 

পরিবেশ সংক্রান্ত যেকোনো বিষয়ে তথ্য প্রমান সহ অভিযোগ করলেই, তদন্ত সাপেক্ষে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে যেকোনো একটা ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানান নয়ন মিয়া।

 

পাশাপাশি অফিসের সকল কর্মকর্তারা নির্ভীকভাবে সুন্দর পরিবেশনার মধ্যে দিয়ে  সেবা দিয়ে যাচ্ছেন গ্রাহকদেরকে।

 

গাজীপুর জেলা একটি ঐতিহ্যবাহী শিল্প এলাকা, বিভিন্ন কলকারখানা শিল্প প্রতিষ্ঠান ও ইটের ভাটায় পরিবেশগত ছাড়পত্রের ব্যাপারে সরকারি নীতিমালা অনুযায়ী অনলাইনে আবেদন করার পর নির্ধারিত সময়ে পরিবেশের ছাড়পত্র গ্রহণ করছে গ্রাহকরা।

 

পরিবেশ দূষণ হয় এমন কার্যকলাপ থেকে বিরত থাকায় ইতিমধ্যেই অনেক শিল্প প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান ছাড়পত্র পেয়ে গাজীপুর পরিবেশ অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালের মালিকপক্ষ। 

 

শিল্প প্রতিষ্ঠানের মালিক পক্ষ এবং ইটের ভাটার মালিকপক্ষের সাথে কথা বলে জানা যায়, আগের চেয়ে বর্তমানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের সকল কর্মকর্তাদের ব্যবহার অত্যন্ত ভালো।

 

কারণ প্রতিটি সেক্টরের ছাড়পত্রের সরকারি ফ্রি ছাড়া কোনো প্রকার আউট আর্থিক লেনদেন ছাড়াই কর্মকর্তারা নিয়ম মোতাবেক ছাড়পত্র প্রদান করে যাচ্ছে।

 

বর্তমান কর্মরত উপ পরিচালক নয়ন মিয়া এর কাছে অফিস টাইমে যেকোনো সময় পরিবেশ দূষণ সংক্রান্ত বিষয় অবগত করা এবং ছাড়পত্র সংক্রান্ত বিষয় কথা বলার জন্য সবসময় সকল প্রকার লোক পরামর্শ নিতে পারে। ভোগান্তিহীন পরিবেশের সেবা পাচ্ছে গ্রাহকরা। 

 

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়, পরিবেশ সংক্রান্ত যেকোনো ধরনের সেবা অনলাইনের মাধ্যমে দেয়া হচ্ছে। কারণ সেবার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। আগের তুলনায় অফিসে লোকজন আসা যাওয়া বেড়েছে।

 

ছাড়পত্রের আবেদন থেকে শুরু করে ছাড়পত্র হাতে পাওয়া পর্যন্ত সবই এখন অনলাইন সিস্টেমে সব ধরনের সুবিধা পাচ্ছে গ্রাহকরা। যাতে করে সাধারণ গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়। সকল সেবা নেওয়া গ্রাহকদেরকে সেবা দেওয়ায় আমাদের মূল লক্ষ্য বলে জানান নয়ন মিয়া।

 

এছাড়াও পরিবেশের ছাড়পত্র বা পরিবেশ সম্পর্কে যেকোনো ধরনের বিষয়ে জানতে সরাসরি অফিসে এসে যোগাযোগ করার আহবান জানান কর্মকর্তারা।

 

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নয়ন মিয়া দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধিকে আরো জানায়, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

 

এছাড়া বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ, পাহাড় কাটা, নদী কাটা, বনের গাছ কেটে ক্ষতি না করার ও পরিবেশ খাতে সুশাসনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিশেষ উদ্যোগ রাখা হবে।

 

তিনি আরো বলেন, শিল্প প্রতিষ্ঠান এবং ইটভাটা থেকে কতটা দূষণ বের হচ্ছে সেটা আমরা নজরদারীর মাধ্যমে চিহ্নিত করবো।

 

প্রতিবছর নতুন পদ্ধতিতে পরিচালিত গাজীপুর ইটভাটাগুলো থেকে লক্ষ লক্ষ টন কৃষি জমির উপরের স্তরের মাটি ক্ষতিগ্রস্ত হয়। এই পদ্ধতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

 

খুব শীঘ্রই শতভাগ ইটভাটাগুলো ব্লক ইটে চলে যাবে। ব্লক ইটের সাপ্লাইও অনেক বেশি, সুতরাং সরবরাহ সংকট হবে না, দামও নিয়ন্ত্রণে থাকবে। রাস্তাঘাট এবং বাড়ি নির্মাণের কাজেও ব্লক ইটের চাহিদা অনেক রয়েছে। 

 

গাজীপুরে প্রতিবছর ব্যবহার হওয়া প্লাস্টিক বর্জ্যের অর্ধেকই সিঙ্গেল ইউজ প্লাস্টিক এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার শতভাগ কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তর থেকে।

 

যেমন কোনো শিল্প প্রতিষ্ঠান যদি সিইটিপি বন্ধ রাখে সেখানে তার দিনে এক লাখ টাকা সাশ্রয় হয়। পরিবেশ অধিদপ্তর এ ধরনের অপরাধের ক্ষেত্রে ২০ হাজার টাকা জরিমানা করলেও কারখানা মালিকের লাভ।

 

সেজন্য আমরা প্রয়োজনে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করবো বলে উদ্যোগ নিয়েছি। যাতে করে সে পরিবেশ দূষণের সাহস না পায়। বর্তমান জরিমানার পরিমাণ ৩ থেকে ৪ গুণ বাড়ানোর পাশাপাশি মনিটরিং বেড়ে যাবে।

 



সম্পর্কিত খবর