রাজনীতি

সালাহউদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বান্দরবান বিএনপির বিক্ষোভ

বিএনপি নেতা সালাহ উদ্দিনকে কটূক্তি করায় বান্দরবানে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকাল ৪টার দিকে বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এর আগে বিএনপির বিশাল একটি মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় হয়ে বান্দরবান প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। এতে অংশ গ্রহণকরে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী। 

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাচিং প্রু জেরী ও জেলা বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র জাবেদ রেজা।

এসময় সমাবেশে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা অভিযোগ করে বলেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদের মতো দেশপ্রেমিক ব্যক্তি জিনি দেশ ও দেশের মানুষের পক্ষে লড়াই করতে গিয়ে স্বৈরশাসক কর্তৃক গুমের স্বীকার হয়েছিল। এমন ব্যক্তির বিরুদ্ধে এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারী কক্সবাজারে পথসভায় যে মনগড়া বানোয়াট ও কুরুচিপুর্ণ বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে কক্সবাজারের পাবলিক লাইব্রেরি সংলগ্ন শহীদ দৌলত ময়দানে এনসিপির পদযাত্রায় নাসির উদ্দীন পাটোয়ারী’র বক্তব্যকে ঘিরে সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।



সম্পর্কিত খবর