সুনামগঞ্জের ছাতকের বড়কাপন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে একটি মাছ বোঝাই পিকআপের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন এ সময় আরো ২ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বড়কাপন এলাকায় এ র্দূঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে বিলের মাছ বোঝাই করে এই পিকআপটি সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে সিলেটের লামাকাজি বাজারে যাওয়ার পথে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন এলাকায় সড়কের পাশে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া পিকআপের চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের নুরুল হক (৪৫), শান্তিগঞ্জ উপজেলার উকারগাঁও গ্রামের আব্দুল করিম (৫৭) ও জামালগঞ্জ উপজেলার আসাব উদ্দিন। নিহতরা এই তিনজনই মাছ ব্যবসায়ী।
আহতরা হলেন পিকআপের চালক মো. জাহাঙ্গীর (৩০) ও তাঁর সহকারী মো. শাহিনুর মিয়া (১৮)। তাঁরা দুজনের বাড়িই শান্তিগঞ্জ উপজেলার জীবদ্বারা গ্রামে। এতে ঘটনাস্থালেই দুজন মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পিকআপের চালক ও অপর এক ব্যবসায়ীকে কৈতক হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত চালককে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় পিকআপ গাড়িটি থানায় নেওয়া হয়েছে ।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বরকাপন এলকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি দুর্ঘটনায় পতিত হয়। ধারণা করা হচ্ছে চালকের চোখে ঘুম ছিল।