কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সংরক্ষিত স্টোর রুম থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক কোর্ড কর্তৃক মুদ্রিত সরকারি বই চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ের নানা অনিয়ম-দুর্নীতির গুঞ্জনের মধ্যেই ঘটলো চাঞ্চল্যকর এমন ঘটনা। ১৬ ফেব্রুয়ারী দুপুর ১ টা ১৫ মিনিটে ঘটে এ ঘটনা। বই চুরির ঘটনার সাথে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনারুল ইসলাম ও স্কুলের অফিস সহায়ক আলমাস ও মিলন এর নাম উঠে আসছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে।
শুক্রবার জুম্মার নামাজের সময় স্কুল আঙ্গিনায় মানুষ শূন্য থাকার সময়কে কাজে লাগিয়ে একটি ভ্যান ভর্তি করে প্লাস্টিকের সাতটি ব্যাগ ভরে আলমাস ও মিলনের উপস্থিতিতে বিনামূল্যে বিতরণ করার জন্য সরকারি বই গুলো চুরি করে অন্যত্র নিয়ে যায়। এ সময় স্থানীয় একজন মুঠোফোনে ভিডিও ধারন করে। চুরির ভিডিওটি শনিবার সন্ধায় প্রকাশ হলে চাঞ্চল্য সৃষ্টি হয়। ভিডিও ধারন করা যুবকের সাথে কথা হলে তিনি জানান, শুক্রবার জুম্মার সময় স্কুলের একাডেমি ভবনের সামনে একটি ভ্যানে কিছু দেখে নজর রাখি। তখন দেখকে পাই যে রুমে বই সেই রুমের দরজার পাশে পিয়ন আলমাস ও বাহিরে মিলন দাড়িয়ে আছে। ভ্যানে মোট সাতটি বড় সাইজের প্লাস্টিকের বস্তায় বই ভর্তি। ভ্যান চালন বই বেধে চলে গেলে আলমাস ও মিলন দরজা বন্ধ করে কিছুক্ষণ পরে বেরহয়। চুরির ঘটনা জানাজানির পরপর স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত দুইজনকে জিজ্ঞাসা করলে ঘটনার সত্যতা পাওয়া যায় বলে হালসা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিশ্চিত করেন। তিনি আরো বলেন, ঘটনার সাথে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের সম্পৃক্ততা থাকতেও পারে। এর আগেও আলমাস স্কুল থেকে বই চুরি ও মিলন বেঞ্চ চুরি করে বিভিন্ন মেয়াদে শাস্তি ভোগ করে।
স্থানীয়রা জানায়, মিলন ও আলমাসের স্কুলে চুরির ঘটনা নতুন কিছু নয়। তারা দীর্ঘদিন ধরেই এরকম চুরি করে আসছে। আলমাস এক সপ্তাহ আগেও ২/৩ বস্তা বই চুরি করে বিক্রি করেছে। মিলন গত বছর স্কুলের বেঞ্চ চুরি করে ধরা পড়ে বহিষ্কার হয়েছিল। মিলন ও আলমাস তো স্কুলের পিয়ন নয় নিয়োগপ্রাপ্ত চোর। এছাড়াও স্থানীয়রা বিদ্যালয়ের চলমান সামগ্রিক প্রশাসনিক কাঠামোর প্রতি নিন্দা প্রকাশ করেন।
অভিযুক্ত অফিস সহায়ক আলমাসে বলেন, স্কুল থেকে আমি বই চুরি করিনি। স্কুল থেকে বিভিন্ন সময় কুড়িয়ে রাখা কিছু কাগজ ভ্যানে নিয়ে যায়। সেগুলো বিক্রি করিনি প্রধান শিক্ষকের মাধ্যমে আবার স্কুলে ফেরত দিয়েছি। তবে এক পর্যায়ে তিনি বই চুরির ঘটনা স্বীকার করেছেন বলে স্কুলের একাধিক সূত্রে জানাগেছে। আরেক অফিস সহায়ক মিলনের কোন বক্তব্য পাওয়া যায় নি।
সহকারী প্রধান শিক্ষক আনারুল ইসলাম ঘটনার সাথে জড়িত অস্বীকার করে বলেন, আমি এখনো কিছুই জানি না। তবে কেউ তার নাম শত্রুতা করে বলতে পারে। কোন শিক্ষক এমন ঘটনার সাথে হদজড়িত থাকতে পারেনা বলে মন্তব্য তার।
প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, স্কুলের সভাপতির কাছ থেকে ঘটনা জানারপর অভিযুক্ত দুইজনে ডেকে কথা বলি ও স্কুলের পাশেই এক জায়গা থেকে বই গুলো উদ্ধার করি। রবিবার স্কুলে জরুরী সভা ডাকা হয়েছে। সেখানে ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের সভাপতি ও আমবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইফুদ্দিন মুকুল জানান, চুরির বিষয়টি সত্য বলে জেনেছি। চুরি করে বই গুলো পাশেই একজনের ক্ছে বিক্রি করেছিলো। সেখান থেকে বই উদ্ধার করে স্কুলে আনা হয়েছে। রবিবার জরুরী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে ব্যবস্থা নেওয়া হবে।