খেলাধুলা

হালান্ডের শেষ মুহূর্তের পেনাল্টিতে নরওয়ের অবিশ্বাস্য জয়

ম্যাচের শেষ বাঁশি বাজতে আর কয়েক সেকেন্ড বাকি। রেফারি বাঁশিতে ফু দিলেই ড্রয়ে মাঠ ছাড়বেন দুই দলের ফুটবলাররা।

 

ঠিক এমন মুহূর্তেই সব হিসাব পাল্টে দিলেন আর্লিং হালান্ড। পেনাল্টি থেকে গোল করে।

হালান্ডের ঠান্ডা মাথার স্পটকিকেই দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য জয় পেল নরওয়ে। সেই সঙ্গে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করল দলটি।

 

আর ডেনমার্ককে ছিটকে যেতে হলো শেষ মুহূর্তের হতাশায়।

‘এ৪’ গ্রুপের লড়াইয়ে ডেনমার্কের বিপক্ষে শুরুটা ভালো হয়নি নরওয়ের। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডেনমার্ক। প্রথমে গোল করেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রাসমুস হয়লুন্দ।

 

জাতীয় দলের হয়ে সবশেষ ছয় ম্যাচে এটি ছিল তার পঞ্চম গোল।

 



সম্পর্কিত খবর