খেলাধুলা

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিও হয়তো দেখতে পাবে না বিশ্বকাপ!

বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। কিন্তু এখনো ভারতে চূড়ান্ত হয়নি ২০২৬ বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব।

 

 

ফলে দেশটির কোটি কোটি ফুটবল সমর্থকের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ফলে কোটি কোটি ফুটবল সমর্থকের সামনে তৈরি হয়েছে বড় প্রশ্ন—তারা আদৌ বিশ্বকাপ দেখতে পারবেন তো?

 

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে ফুটবল এখনো ক্রিকেটের মতো জনপ্রিয় না হলেও প্রায় ৮ কোটি ৫০ লাখ সমর্থক রয়েছে খেলাটির। এত বড় বাজার হয়েও সম্প্রচার স্বত্ব নিয়ে এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট পক্ষগুলো।

 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার খবরে বলা হয়েছে, ভারতে বিশ্বকাপ সম্প্রচারে মূল জট তৈরি হয়েছে সম্প্রচার স্বত্বের মূল্য নিয়ে।

 

 

বিভিন্ন টেলিভিশন নেটওয়ার্কের প্রস্তাব নাকি ফিফার প্রত্যাশার চেয়ে অনেক কম ছিল। এ কারণেই আলোচনা এখনো আটকে আছে।

পরিস্থিতি সমাধানে সম্প্রতি ফিফার মিডিয়া রাইটস প্রতিনিধিরা ভারত সফর করেছেন। তারা বিভিন্ন সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

 

 

তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বিশ্বকাপের সময় যত এগিয়ে আসছে, ততই চাপ বাড়ছে। কারণ সম্প্রচার চুক্তি চূড়ান্ত না হলে সিগন্যাল বিতরণ, প্রযুক্তিগত প্রস্তুতি ও বিজ্ঞাপন ব্যবস্থাপনাতেও সমস্যা তৈরি হতে পারে।

 

বিশ্বের অন্যান্য বড় বাজারে ইতিমধ্যেই বিশ্বকাপ সম্প্রচার চুক্তি সম্পন্ন হয়েছে। সেখানে ভারত এখনো বড় এক প্রশ্নচিহ্ন হয়ে আছে।

 

 

দেশটির ফুটবলপ্রেমীদের প্রশ্ন এখন একটাই, বিশ্বকাপ শুরু হওয়ার আগে আদৌ কি সমাধান হবে এই জটিলতার?

 



সম্পর্কিত খবর