দেশের খবর

অত্যাধুনিক মডেল গ্রীন সিটি হিসেবে রূপান্তরিত করতে জাহাঙ্গীর আলম এর সার্বিক সহযোগিতায় স্বতন্ত্র দুই প্রার্থী

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল এবং গাজীপুর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন। রেজাউল করিম রাসেল জানান, আমি সেই একমাত্র ব্যক্তি আমার বুকে হাত দিয়ে বলতে পারি জীবনে কখনো কারো কাছ থেকে এক টাকা ঘুষ গ্রহণ করিনি। কারো এক শতাংশ জমিও দখল করিনি। অর্থের দাপটে কখনো কারো ক্ষতি করিনি। যার যার ইচ্ছেমতো যে দলই করুক না কেনো কোনো দলের মানুষকে কখনো অসম্মান করে কথা বলিনি আমি। কোনো মানুষের ক্ষতি করার জন্য কোনো দিন অন্যায় কাজে সাথে লিপ্ত ছিলাম না আমি। আমার মা বাবা বেঁচে নেই, আমার একটি ভাই রয়েছে আমার পাশে সে আমার রাজনীতি ও পারিবারিক অভিভাবক হিসেবে আছে। আপনারা সবাই তাকে চিনেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, আপনারা সবাই এটাও জানেন যে গাজীপুরের কিছু অত্যাচার বাহিনী রয়েছে যারা মানুষকে দিনরাত শান্তিতে থাকতে দেয়নি, দিনের পর দিন অত্যাচার করে গিয়েছে সাধারণ লোকদেরকে জিম্বি করে রেখেছিলেন বিভিন্ন সময়, ঠিক সেই সাথে আমার শ্রদ্ধেয় ভাই ও গাজীপুর জেলার মাটি ও মানুষের নেতা গাজীপুর জেলাকে নিয়ে যে দিনরাত ভেবে যাচ্ছেন তার ইচ্ছে পূরণের আশায় আমিও স্বপ্ন দেখছি এক হয়ে গাজীপুরকে একটি রোল মডেল গ্রীন সিটি হিসেবে রূপান্তরিত করবো এবং গাজীপুরের মানুষ যেনো শান্তিতে থাকতে পারে সেই লক্ষ্যে আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলমকেও তারা নির্ধারিত সময় পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকতে দেয়নি তারা এই জাহাঙ্গীর আলম গাজীপুরে মেয়র হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে অল্প সময়ের ভিতর গাজীপুর জেলার উন্নয়নমূলক কাজ সহ সাধারণ মানুষের ভোগান্তী দুর্ভোগ কমিয়েছিলেন। রাখে আল্লাহ মারে কে তাই আমার শ্রদ্ধেয় অভিভাবক আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম ভাইয়ের হাত ধরে একসাথে আমরা গাজীপুর জেলাকে নতুন কিছু উপহার দিবো ইনশাআল্লাহ। গাজীপুর ১ আসনের সবাই আমার মা, বাবা, ভাই, বোন, আপনাদের এলাকার মাটি আপনাদের এলাকার ছেলে যদি আপনাদের ভোটের মধ্য দিয়ে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি হিসেবে জয় যুক্ত হতে পারে, সেই লক্ষ্যে সবাই মিলে সকাল সাত ঘটিকায় ভোটকেন্দ্রে গিয়ে ট্রাক মার্কায় ভোট দিবেন এটাই আপনাদের সবার কাছে আহ্বান আমার। কাজী আলিম উদ্দিন বুদ্দিন জানান, নৌকা পেলেই সত্যিকারের আওয়ামী লীগ হওয়া যায় না। গাজীপুরে আওয়ামী লীগকে সংগঠিত করার লক্ষ্যে তিনি বলেন, আজকে যারা গাজীপুরে আওয়ামী লীগ দাবি করছেন, তাদের ভেতর অনেকেই নকল আমি জানি। তারা আওয়ামী লীগকে বিভিন্নভাবে ধ্বংস করেছে। এই নকল আওয়ামী লীগকে ভোট দিলে সত্যিকারের আওয়ামী লীগকে ভোট দেওয়া হবে না। আমাকে ভোট দিলে সত্যিকারের আওয়ামী লীগকে ভোট দেওয়া হবে। আমাকে প্রার্থী হতে জননেত্রী শেখ হাসিনা অনুমতি দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচন করতে পারবো। এর অর্থ এই নয় যে, আমি আওয়ামী লীগের বাইরে। আমিতো আওয়ামী লীগ থেকে পদত্যাগ করিনি কখনো। ৫৩ বছর ধরে মূল আওয়ামী লীগ থেকে এক সেকেন্ডের জন্যও এদিক সেদিন হয়নি আমি। আওয়ামী লীগ হিসেবে ছিলাম আছি এবং সারা জীবন মরার আগ পর্যন্ত আওয়ামী লীগ হয়ে থাকবো আমি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি এমপি নির্বাচিত হলে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে এই আসনকে মাদক মুক্ত করবো। ১৮ বছরে গাজীপুর ও টঙ্গীতে কোনো উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে ৭১ সালে যেভাবে হানাদার মুক্ত করেছি ঠিক সেভাবে জাহাঙ্গীর আলম কে সাথে নিয়ে গাজীপুর ও টঙ্গীকে হানাদার মুক্ত করবো ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভোটের মধ্য দিয়ে আমি জয়ী হয়ে শেখ হাসিনাকে গাজীপুর ২ আসন উপহার দেবো। জাহাঙ্গীর আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়ে আসতে হবে। গাজীপুরে ২৪ লাখ গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আমি কাজ করছি। নির্বাচনে গার্মেন্টস শ্রমিকদের একটা বিশেষ ভূমিকা থাকবে। আমরা আওয়ামী লীগের সমর্থক। অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের আমরা সম্মান করি। কারণ, এটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা মানুষকে ক্ষতি করবে না, রাষ্ট্র, সরকার ও নির্বাচন কমিশনারের বিধি অনুযায়ী যারা চলবে, আমরা তাদের সঙ্গে আছি এবং থাকবো। আমার ভোটাররা যা চাইবে আমি তাই করবো। তারা আমার মৃত্যুবরণ চাইলে আমি তাতেও রাজি আছি। যারা আওয়ামী লীগকে ভালোবাসে আওয়ামী লীগের জন্য জীবন দিতে পারবে এরাই অরিজিনাল। প্রাধনমন্ত্রী শেখ হাসিনা একটা সুযোগ করে দিয়েছে সবাইকে, আওয়ামী লীগ নিয়ে স্বপ্ন দেখার। সেই সুযোগটা আগামী ৭ তারিখে আমরা কাজে লাগাতে চাই। আমরা যে যেখানে আছি আমরা যেনো সকলকে সহযোগিতা করি। জনগণের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম বলেন, আপনারা চাইলে সবকিছু পরিবর্তন করা সম্ভব। আপনারা আমাকে ভালোবেসে আমার পাশে ছিলেন বিদায় আমি মেয়র হয়েছিলাম এবং আপনাদের সম্মান এবং ভোটের মাধ্যমে আমার মা গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হয়েছে। গাজীপুরের এক দুই আসনের এমপিরা ১৫ বছর ১৮ বছর থেকে ও আপনাদের ছেলে মেয়ে দশজনকেও চাকরি দিতে পারেনি তারা, আপনাদের জন্য কি করেছে সেটা আপনারা সবাই ভালো করেই জানেন আমিও জানি, গার্মেন্টসের জুট দখল, ফুটপাত দখল, অসহায় মানুষদেরকে জিম্মি করে জায়গা জমি দখল করা এবং ভোটের আগে সবকিছু করে দিবে বলে বাকি রাখা এটাই ছিলো তাদের মূল উদ্দেশ্য। সাধারণ জনগণ এখন সবকিছু বুঝতে পেরেছে। সাধারণ মানুষ এখন কাজে বিশ্বাসী কথায় না। তাই আপনাদের সবাইকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এমপি পরিবর্তন করেদি। এই এমপি পরিবর্তনের মধ্য দিয়ে যেনো আপনারা সুখে শান্তিতে থাকতে পারেন এবং সবাই যেনো চাকরি করে উন্মুক্তভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন এইরকম একটা অবস্থা তৈরি করে দিবো আমরা সবাই মিলে। তাই সবাই ঐক্যবদ্ধভাবে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের জয়যুক্ত করবেন এটাই প্রত্যাশা করি আমি সবার কাছে। সবাই যার যার অবস্থানে সতর্ক থেকে অন্যায়ের মোকাবেলা করে ভোট দিবেন, কেউ যেনো কোনো প্রকার অন্যায় করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন সবাই।



সম্পর্কিত খবর