খবর প্রতিদিন

অসুস্থ শিক্ষা কর্মকর্তার পাশে পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ জেলার (অবঃ প্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষাবিদ আব্দুর রউফ'র অসুস্থতার খবর শুনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি সিলেটের মুনশিপাড়া বাসায় গিয়ে দেখে আসলেন এবং শারিরিক অবস্থার খোজ খবর নিলেন। 

 
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সিলেটের মুনশিপাড়া বাসায় (অবঃপ্রাঃ) জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ'কে দেখতে যান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। 
 
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, সদস্য মাহমুদুর রউফ দূর্লভ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, মিজানুর রউফ সুলভ।
হাসপাতালে থাকাকালীন সময়ে অনেকে দেখেছে ও খোজ খবর নিয়েছেন, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ, অসংখ্য গুনাগ্রাহী, শুভাকাংখী আত্মীয় স্বজন।  সবার প্রতি তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব ।
 
বিগত কয়েকদিন যাবত অসুস্থতা নিয়ে সিলেটে রাগীব রাবেয়া মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চিলেন সাবেক এই জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।


সম্পর্কিত খবর