জাতীয়

আমেরিকান প্রবাসী নববধূকে দলবদ্ধ ধর্ষনের অভিযোগ,আটক-২

পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ডাকাতি শেষে ঐ শিক্ষকের আমেরিকা প্রবাসী স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় আতংক ছড়িয়ে পড়েছে পুরো কলাপাড়া জুড়ে। 
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকায় স্বামীর গ্রামের বাড়িতে এসেছেন আমিরিকা প্রবাসী নববধূ। সোমবার রাত আড়াইটার দিকে একতলা বিল্ডিং এর জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাত দল। শিশুসহ ঘুমন্ত সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে নেয়া হয় আলাদা আলাদা কক্ষে। এ সময় স্বামীর হাত-পা-মুখ বেঁধে তার সামনেই প্রবাসী নববধূকে চার জন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। 
 
এ সময় ঘরে থাকা ১৩ ভরি স্বর্ণ সহ নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে যায় ডাকাত দল।
 
ঘটনা পুলিশের নজরে আসলে পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। ইতিমধ্যে ভিকটিম নারীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তিনি আদালতে ঘটনার বর্ননা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
 
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় সন্দেহভাজন দু’জনকে ইতোমধ্যে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। প্রকৃত অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।##


সম্পর্কিত খবর