জাতীয়

ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশি দেশে ফিরলেন

ইথিওপিয়ায় অপহরণের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। 

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আদ্দিস আবাবার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

 

 

দূতাবাস জানায়, আদ্দিস আবাবাস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দুই বাংলাদেশি নাগরিকের সফল প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে। ওই বাংলাদেশি নাগরিকদ্বয় আদ্দিস আবাবায় অপহরণের শিকার হয়েছিলেন।

 

 

পরে বাংলাদেশ দূতাবাস এবং আদ্দিস আবাবা তথা ইথিওপিয়ার পুলিশ ও আইন বিভাগের একনিষ্ঠ প্রচেষ্টা ও সমন্বয়ের ফলে তারা এই বিপদ থেকে উদ্ধার হন। এরপর সকল আইনি প্রক্রিয়া শেষ করে ভুক্তভোগী বাংলাদেশি নাগরিকদ্বয় নিজ স্বজনদের কাছে দেশে ফিরে গেছেন।

গত ২৩ জুন থেকে প্রায় দুই মাসেরও বেশি সময় ইথিওপিয়ার আইনি ও প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তারা দূতাবাসের নিবিড় তত্ত্বাবধান ও নিরাপত্তাব্যবস্থায় আদ্দিস আবাবায় ছিলেন।

 

দূতাবাস তাদের ও তাদের পরিবারবর্গের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে।

 



সম্পর্কিত খবর