দেশের খবর

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উদ্যোগে দিন ব্যাপী ওলামা মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিন ব্যাপী নিজস্ব মিলনায়তনে সন্ত্রাস উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, মাদক ও দূর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক ওলামায়ে মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি। স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আব্দুর রশিদ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের মাষ্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।



সম্পর্কিত খবর