‘একশো টাহা ঘুষ দিয়াও কাডে নাম উডে নাই’ বরগুনার আমতলী ইউনিয়নের ইউপি প্রশাসক নিজাম উদ্দিনের বিরুদ্ধে কান্না জড়িত কন্ঠে বলেন পিয়ারা বেগম।
মঙ্গলবার সকাল ১১টায় খুরিয়ার খোয়াঘাটে ইউপি প্রশাসক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় গ্রামের অবহেলিত নারীদের কাছ থেকে বিজিডি কার্ডে নাম অর্ন্তভূক্ত করার জন্য ১০০ টাকা ৫ হাজার মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন অথচ হত পরও লিস্টে নাম না উঠায় স্থানীয় ভূক্তভোগী জনগণ মানব বন্ধন করেন।
এ মানব বন্ধনে বক্তব্য রাখেন, হানিফ বয়াতী, আবুল কালাম আজাদ মাস্টার, জিএম সোলায়মার, মজনু খান ও সদর ইউনিয়ান বিএনপি সভাপতি জালাল উদ্দিন, ভুক্তভোগি হালিমা বেগম. পাখি বেগম, হাসিনা বেগম, পারুল বেগম, ময়না বিবি, জেসমিন আক্তার প্রমুখ।
শতাধিক জনগণের অংশগ্রহণে ঘন্টাব্যাপি মানব বন্ধনে বক্তরার বলেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা নিজাম উদ্দিন যে কাজগুলো করেছে তা অত্যান্ত ন্যাক্কারজনক ও ঘৃনিত। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য উদ্ধতন কর্তাব্যক্তিদের নিকট আবেদন করেন।
সদর ইউপি চেয়ারম্যন (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ খান তাপস বলেন, অন্যায়ের বিরুদ্ধে আমি আছি। এর সত্যতা প্রমান হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।