কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের পর রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি-উমখালী সড়কের একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের তীব্রতায় অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।