খুলনা

কালীগঞ্জ: নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নজরুল ইসলাম (৬০), বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আশরাফুল হোসেন (৫৫) ও আবু জাফর হোসেন (৫৭), রাখালগাছি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কার্জন বিশ্বাস (৫০), যুবলীগ সদস্য সামাউল ইসলাম ঠান্ডু (৫৭) এবং ত্রিলোচনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন (৩৫)। সোমবার পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কালীগঞ্জ থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, পুলিশের সন্ত্রাস ও নাশকতা বিরোধী অভিযান চলছে। সন্ত্রাসবিরোধী আইনে করা বিভিন্ন মামলায় অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী। পরে তাদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয়।

 


সম্পর্কিত খবর