দেশের খবর

কাশিমপুর প্রেসক্লাবে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজীপুরের কাশিমপুর প্রেসক্লাবে দৈনিক যুগান্তরের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৫ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

দৈনিক যুগান্তরের কাশিমপুর কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম এর সভাপতিত্বে এবং কাশিমপুর

প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

 

বিজিএমইএ এর আরবিট্রেশন মেম্বার এবং বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাদশা আবু সুফিয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লাভলী আক্তার, মহাসচিব অবসর প্রাপ্ত সেনা সদস্য রবিউল ইসলাম, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের গাজীপুর মহানগরের সভাপতি সিরাজুল করিম আনোয়ার, গাজীপুর কাচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি মোঃ আব্দুস সোবাহান, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর

মহানগরের সভাপতি শফিউল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রতীক, মোহনা টিভির গাজীপুর জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, মোহনা টিভির কাশিমপুর প্রতিনিধি মেহেদী হাসান, মাই টিভির প্রতিনিধি হুমায়ূন কবির তালুকদার, বাসন থানা মৎস্যজীবী লীগের সভাপতি সুলতান মন্ডল, দৈনিক নয়া দিগন্তের কাশিমপুর কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি, মোঃ মাসুদ রানা, রেজাউল করিম দৈনিক এই বাংলার স্টাফ রিপোর্টার, আব্দুল কুদ্দুস বিজয় বার্তার স্টাফ রিপোর্টার, শিহাব উদ্দিনসহ শ্রমিক নেতা নুরুজ্জামান, রেজাউল করিম, ইব্রাহিম, স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।প্রোগ্রাম শেষে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।



সম্পর্কিত খবর