দেশের খবর

কুমিল্লার চান্দিনায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ

কুমিল্লার চান্দিনায় স্কুল-কলেজ ও মাদ্রাসা পর্যায়ের কৃতিশিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় এ উদ্যোগ নেয় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

সোমবার (২৮ জুলাই) সকালে  চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে ২০২২-২৩ সালে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত উপজেলার নয়টি উচ্চ বিদ্যালয়ের ১৬জন, চারটি মাদ্রাসার ৮জন এবং তিনটি কলেজের ১২জন সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।

চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক মো. কাউছার আলম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মনিরুল ইসলাম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পর্ষদ সভাপতি, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর