খবর প্রতিদিন

কুলাউড়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (১ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে রবিবার রাতে জেলা বিএনপির সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শীঘ্রই আহবায়ক কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ জুলাই কাউন্সিলের মাধ্যমে জয়নাল আবেদীন বাচ্চুকে সভাপতি ও বদরুজ্জামান সজলকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় জেলা বিএনপি।

 

 

 



সম্পর্কিত খবর