খুলনা

কুষ্টিয়ায় চালকল মালিক সমিতির সভাপতির বাসভবনে গুলি

বাংলাদেশ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও রশিদ এগ্রোর মালিক আব্দুর রশিদের বাড়িতে একাধিক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলিতে কেউ হতাহত হয়নি। তিনতলার একটি জানালার কাঁচ ভেঙে গেছে।

 

বুধবার বেলা তিনটার সময় শহরের মজমপুর গোশালা সড়কে তার আলিশান বাসভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

ঘটনার সময় আব্দুর রশিদ খাজা নগর নিজ মালিকানাধীন রশিদ এগ্রো ফুটে অবস্থান করছিলেন। সংবাদ শুনে তিনি দ্রুত বাড়িতে যান। আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর এন্ড হাস হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি। কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় তার বেশ কয়েকটি চাল মিল রয়েছে।

 

ঘটনাস্থল থেকে কুষ্টিয়া মডেল থানার ওসি মশাররফ হোসেন বলেন, ‘গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। গুলির খোসা জব্দ করা হয়েছে। গুলিটি ভবনের তৃতীয় তলার কাঁচ ভেদ করেছে। তবে ওই তলায় কোনো বাসিন্দা থাকে না। পুরো বিষয়টি নিয়ে পুলিশের একাধিক দল ইতিমধ্যে কাজ শুরু করেছে।’

 

এ ব্যাপারে কথা বলতে আবদুর রশিদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। তবে তাঁর ভাতিজা খাজানগর এলাকার গোল্ডেন অটো রাইস মিলের মালিক বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কুষ্টিয়া শাখার সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান বলেন ‘সম্প্রতি কুষ্টিয়া সদর উপজেলায় বেশ কয়েকটি বড় হাটের ইজারা আহ্বান করা হয়েছে। এর মধ্যে আইলচারা পশুর হাটের দরপত্র কেনা হয়েছে। এই হাটের দরপত্র উত্তোলন করায় চরমপন্থী সংগঠনের পরিচয়ে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি আমলে না নিয়ে দরপত্র জমা দেওয়ার প্রস্তুতি চলছে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু চাচা (রশিদ) আমাদের প্রধান অভিভাবক। তাঁর পরামর্শেই ব্যবসা-বাণিজ্য করা হয়। তাঁর বাসায় গুলির ঘটনাটি দরপত্রকেন্দ্রিক মনে করছি। এতে বিএনপির মধ্যে থাকা বিপথগামী কয়েকজন নেতাও জড়িত থাকতে পারেন



সম্পর্কিত খবর