পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে দুস্থ্য ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এসব ঈদ উপহার বিতরণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান।
সেসময় কোটচাঁদপুর উপজেলা ও পৌর এলাকার ১৫০ টি পরিবারকে ২ হাজার টাকা করে মোট ৩ লাখ ও ২১০ জন নারীকে শাড়ি দেওয়া হয়। বিতরণের সময় উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলাম, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইযুম, প্রভাষক শরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি হতদরিদ্র মানুষেরা।