আগে পুরষ পরে মহিলা হেনাজমুল হোসেন ব্যাপারটা মনের মধ্যেই চেপে রেখেছিলেন। সংবাদমাধ্যমে বিষয়টি সামনে আসার আগে ক্রিকেটারদের নিজেদের আলোচনায় অবশ্য উঠে এসেছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ।
তবে প্রকাশ্যে নিজেদের ভাবনা কিংবা প্রত্যাশার কথা সেভাবে বলতে চাননি কেউ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথে এই সিরিজের গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। নাজমুলের উত্তর ছিল, প্রতিটি ম্যাচ ধরে এগোতে চান তাঁরা। কথায় ফাইনালের চাপ স্বীকার না করলেও বাস্তবতা ছিল ভিন্ন।
নাজমুলদের মাথায় তত দিনে ফাইনালের একটি ছবি আঁকা হয়ে গিয়েছিল। সেই স্বপ্ন পূরণের পথে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো মূল্যে দুটি টেস্টই জিততে চেয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণের তাড়নায়ই নিজেদের চেনা পথ থেকে সরে আসে টিম ম্যানেজমেন্ট।
সাফল্যের যে রেসিপি ধরে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগোচ্ছিল বাংলাদেশ, সেটি বাদ দিয়ে পুরনো স্পিন সহায়ক উইকেটের পথে হাঁটা সেটিরই ধারাবাহিকতা। মিরপুরে সেই পরিকল্পনা কাজে আসেনি। বরং নিজেদের ফাঁদে নিজেরাই আটকে যায় বাংলাদেশ।
মিরপুরের ধাক্কা সামলে সিলেটে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু সেখানেও ছবিটা বদলায়নি।