দেশের খবর

ক্ষেতলাল কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘঠনায় ভূমি কর্মকর্তার মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বটতলী বাজারে মোটরসাইকেল যোগে কর্মস্থলে আসার পথে অটো ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রেশমা (৩৭) নামে এক ভূমি কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৯ টার দিকে জয়পুরহাট -বগুড়া আঞ্চলিক মহাসড়কের বটতলী বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রেশমা ক্ষেতলাল ভূমি অফিসের কর্মচারী সে অফিস সহকারী  হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি  জয়পুরহাট পৌর সভার ৫নাম্বার ওয়ার্ডে। তিনি  দেওয়ান পাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মেয়ে৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রেশমা  নিজ বাসা থেকে কর্মস্থলে সহকর্মীর মোটরসাইকেল যোগে  আসার পথে  জয়পুরহাট -বগুড়া আঞ্চলিক মহাসড়ক মটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পায় এবং  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সম্পর্কিত খবর