চট্টগ্রাম প্রতিদিন

খাগড়াছড়িতে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়িতে ব্যাপক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে সংগঠনটির জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর মিল্লাত চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে পুস্পমাল্য অর্পণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এসে সমবেত হন সংগঠনের নেতাকর্মী।

খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা।

সমাবেশে বক্তরা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের শাসনামলে কৃষি সেক্টরকে ধবংস করার মাধ্যমে কৃষকদের মেরুদন্ড ভেঙ্গে দিয়েছিলেন। সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে আমাদের সকল নেতাকর্মীদের মামলা হামলায় জর্জরিত করে রেখে তার কর্মীবাহিনী

ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নির্মম হত্যাকাণ্ড ও পাশবিক নির্যাতনের শিকারে পরিনিত করে রাখা হয়েছে। গত ৫ ই আগষ্ট ছাত্র জনতার গন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারের স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। 

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচারী মারমা, ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, কৃষক দলের সাধারণ সম্পাদক নিলপদ চাকমা, সাংগঠনিক সম্পাদক হান্নান সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয় ও ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন উপস্থিত ছিলেন।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর