চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ক্রিস্টাল আইসসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে উচ্চমাত্রার আসক্তি তৈরি করা মরণ নেশা ক্রিস্টাল আইসসহ পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন বাটালিয়ন (র‌্যাব-৭) এর সদস্যরা।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নগরের মেহেদীবাগ এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামের ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মেহেদী হাসানকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

নগর পুলিশ জানা, শুক্রবার রাতে মেহেদীবাগ এলাকায় র‌্যাব সদস্যরা তল্লাশী করে এএসআই আলমগীর হোসেনের প্যান্টের পকেট থেকে ১৬০ গ্রাম ক্রিস্টাল আইস উদ্ধার করেন। পরে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

সিএমপি’র উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন দৈনিক বায়ান্নকে বলেন, আইসসহ গ্রেপ্তার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর