দেশের খবর

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ৩ যাত্রী নিহত: আহত ৩

জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপে বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৩ যাত্রী। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫ টার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালি বাজারের কৃষি ব্যাংক এর সামনে জামালপুর-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জামালপুর সদর থানার ওসি মহব্বত কবীর বলেন, ময়মনসিংহ গামী বালুবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন ঘটনাস্থলেই নিহত হয়। আহত ৩ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার মুন্সিরচর এলাকার মোজাফফর হোসেন (৩৮), শেরপুরের নন্দীর বাজার ব্যাঙের মোড় এলাকার সিএনজি চালক আরমান মিয়া (৩৪) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের খোকন মিয়া (৩৫)।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত কবীর দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।



সম্পর্কিত খবর