খুলনা

ঝিনাইদহে পৃথক দুটি অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ঝিনাইদহে পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিল সদৃশ মাদকদ্রব্য ‘ফেরারডিল’ এবং ৫০ বোতল ‘উইনকেরেক্স’সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প)।

গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলেন—আতর আলী শেখের ছেলে শিমুল হোসেন (৩৪), ফিরোজ শেখের ছেলে রাসেল (২৭) এবং মুনজের আলীর মেয়ে মনোয়ারা খাতুন (৩৭)। তাদের বাড়ি মহেশপুরের যাদবপুর ও বলিদাপাড়া গ্রামে।

ঝিনাইদহ র‌্যাব সিপিসি-২ কোম্পানির কমান্ডার, স্কোয়াড্রন লিডার মো. ইমাম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

 


সম্পর্কিত খবর