দেশের খবর

ঝিনাইদহে শহরে পৃথক তিন স্থানে ককটেল বিস্ফোরণ

ঝিনাইদহ শহরে পৃথক তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) রাত নয়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 
 
খোঁজ নিয়ে জানা যায়, শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে দুইটি ও এইচএসএস সড়কের মূল রাস্তায় দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। শীতের রাত হওয়ায় লোকজন চলাফেরা কম করায় কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। 
 
তবে ঝিনাইদহ পবহাটি গ্রামের আব্বাস শেখ নামে এক ব্যক্তি পায়রা চত্বরের বিস্ফোরণে সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, নির্বাচন বিরোধীরা এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।


সম্পর্কিত খবর