জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং প্রান্তিক নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বাউফলে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তরুণরা।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার বিলবিলাস গ্রামে ‘গেটকা’ প্রকল্পের যুব ফোরাম ও লোকমোর্চা কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভা শেষে নারীদের মাঝে ‘মাটির ব্যাংক’ বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে উপকূলের নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। তাই দুর্যোগ-পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াতে নারীদের নিজস্ব সঞ্চয় ও পুঁজি থাকা জরুরি। ‘মাটির ব্যাংক’ সেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে।
এনএসএস-এর উপজেলা সমন্বয়কারী নিলুফা ইয়াসমীন বলেন, "নারীর ক্ষমতায়ন ছাড়া জলবায়ু অভিযোজন সম্ভব নয়। ছোট সঞ্চয়ই একদিন বড় পুঁজি হবে।"
সভায় ইউপি সদস্য আনোয়ার হোসেন, প্রকল্প সহকারী আসমা আক্তার এবং যুব ফোরামের তসিফ, কাকুলী বেগম, ইসিতা জাহান মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।