চট্টগ্রাম প্রতিদিন

দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি বাঁশখালীর নঈমুদ্দীন মাহফুজ গ্রেপ্তার

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা অর্ধ ডজন মামলার আসামি নঈমুদ্দিন মাহফুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই)

বিকেলে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
নঈমুদ্দিন মাহফুজ বাঁশখালীর পশ্চিম বড়ঘোনা আশকরিয়া বাড়ি এলাকার আবু আহমদের ছেলে।
বাঁশখালীর বহু অপকর্মের নায়ক ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারিসহ বহু অপকর্মের অভিযোগ রয়েছে। সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থেকে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী নানা অপপ্রচার ও বিভিন্ন লোকজনের নামে কুৎসা রটনা করে আসছিলেন। সর্বশেষ বাঁশখালীতে ৫ আগস্টের পূর্বে চাম্বলে হাসপাতাল ভাংচুর ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে অর্ধ ডজনেরও বেশি মামলা রয়েছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা নইমুদ্দিন মাহফুজকে নগরীর ইপিজেড থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বাঁশখালীর মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।



সম্পর্কিত খবর